দেশে আউডি’র তিন মডেলের অত্যাধুনিক গাড়ি

১৫ জুন, ২০২০ ১৯:৪৭  
প্রয়োজনীয় সব স্বাস্থ্যবিধি ও নিরাপদ সুরক্ষা ব্যবস্থা বিবেচনায় নিয়ে চলতি জুনে নতুন মডেলের ৩টি গাড়ি বাংলাদেশে বাজারজাত শুরুর ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত জার্মান অটোমোবাইল কোম্পানি আউডি। এগুলো হচ্ছে ২০২০ মডেলের আউডি এ৬, আউডি কিউ৩ এবং আউডি কিউ ৮। এগুলোর মধ্যে অষ্টম প্রজন্মের সফল এক পরিপূর্ণ সেডান আউডি এ৬। গাড়িটির একক মূল্য নির্ধারণ করা হয়েছে ১.০৬ কোটি টাকা। আউডি কিউ৩ দ্বিতীয় প্রজন্মের হলেও এতে আছে ডিজিটাল ককপিট এবং বৃহৎ একটি এমএমআই ডিসপ্লে। গ্রাহকদের সঙ্গে মানিয়ে নিতেই এর স্মার্ট প্রযুক্তি এবং সব অবকাঠামো শৈল্পিকভাবে ডিজাইন করা হয়েছে। গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ লাখ টাকা। এছাড়া   আউডি কিউ ৮ গাড়িটি কিউ পরিবারের নতুন সংযোজন। এটি অফরোড ডিউটি অথবা ব্যাবহারকারীর স্বাভাবিক চলাচলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা। আউডি কিউ ৮ মাইল্ড হাইব্রিড গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৯৯ কোটি টাকা।